শীতের মৌসুমে যেমন আমাদের শরীরের যত্ন দরকার, তেমনি আমাদের প্রতিদিনের গ্যাজেটগুলোরও বাড়তি যত্ন প্রয়োজন। ঠান্ডা আবহাওয়া ব্যাটারি পারফর্ম্যান্স কমিয়ে দেয়, স্ক্রিনে সমস্যা তৈরি করতে পারে এবং ডিভাইসের ভেতরের পার্টসের উপরও প্রভাব ফেলে।
এই ব্লগে জানুন শীতে আপনার মোবাইল, ল্যাপটপ, রাউটার ও পাওয়ার ব্যাংক কীভাবে নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহার করবেন।
১. মোবাইল ফোনের যত্ন
যা করবেন –
- বাইরে ঠান্ডা থেকে এসে সঙ্গে সঙ্গে চার্জ না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন- হঠাৎ তাপমাত্রা পরিবর্তনে ভেতরে আর্দ্রতা জমতে পারে। শর্ট সার্কিট বা চার্জিং পোর্ট নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
- ব্যাটারি ২০-৮০% এর মধ্যে রাখার চেষ্টা করুন-
- ফোন শরীরের কাছাকাছি রাখুন, পকেটে বা কভারসহ-কারণ শরীরের উষ্ণতা ফোনের ব্যাটারিকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে সাহায্য করে।
যা করবেন না –
- অতিরিক্ত ঠান্ডায় ফোন খোলা জায়গায় রাখবেন না। কারণ ঠান্ডা ব্যাটারির কেমিক্যাল রিঅ্যাকশন ধীর করে দেয়। ব্যাটারির হেলথ স্থায়ীভাবে কমে যেতে পারে।
- হিটার বা গরম কিছুর ওপর ফোন রাখবেন না- অতিরিক্ত গরম ফোনের সার্কিট ক্ষতিগ্রস্ত করে। স্ক্রিন, ব্যাটারি ফুলে যাওয়া বা বিস্ফোরণের ঝুঁকি থাকে।
- খুব ঠান্ডায় হেভি গেম বা ভিডিও এডিটিং এড়িয়ে চলুন
২. ল্যাপটপ ব্যবহারের সঠিক নিয়ম
যা করবেন –
- ল্যাপটপ চালু করার আগে রুম টেম্পারেচারে আনুন। ঠান্ডা ডিভাইসের ভেতরে ঘনীভবন (condensation) তৈরি হতে পারে। মাদারবোর্ড বা হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হতে পারে।
- হার্ড সারফেসে রেখে ব্যবহার করুন । কারণ বাতাস চলাচল করলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয় না। হিট জমে ডিভাইস স্লো হয়ে যায় না।
- ব্যবহারের আগে ল্যাপটপ রুম টেম্পারেচারে আনুন।
- শীতের সময় সফট কভার বা ল্যাপটপ ব্যাগ ব্যবহার করুন।
যা করবেন না –
- কম্বল বা বালিশের উপর ল্যাপটপ রাখবেন না কারণ ভেন্টিলেশন বন্ধ হয়ে যায়। ওভারহিটিং হয়ে ল্যাপটপ অটো শাটডাউন হতে পারে।
- ঠান্ডা জায়গা থেকে এনে সঙ্গে সঙ্গে চালু করবেন না। কারণ ভেতরে আর্দ্রতা জমে থাকতে পারে।শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে।
- চার্জিং অবস্থায় ল্যাপটপ ঢেকে রাখবেন না
৩. রাউটার ও ইন্টারনেট ডিভাইস
অনেকে ভাবেন রাউটারের ওপর শীতের প্রভাব নেই,কিন্তু আছে।
যা করবেন-
- রাউটার ঘরের ভেতরে ও শুকনো স্থানে রাখুন। কারণ রাউটার সবসময় নির্দিষ্ট তাপমাত্রায় ভালো কাজ করে।না করলে সিগন্যাল দুর্বল হয়ে যায় বা রাউটার হ্যাং করতে পারে।
- ধুলো জমতে দেবেন না
- নিয়মিত রিস্টার্ট করুন
যা করবেন না –
- জানালার পাশে, ভেজা বা স্যাঁতসেঁতে স্থানে বা ঠান্ডা বাতাস লাগে এমন জায়গায় রাখবেন না
- অতিরিক্ত কাপড় বা কভার দিয়ে ঢেকে রাখবেন না
৪. পাওয়ার ব্যাংকের সঠিক ব্যবহার
যা করবেন –
- পাওয়ার ব্যাংক ঘরের ভেতরে রাখুন
- ব্যবহার না করলে ৪০-৬০% চার্জে রাখুন
- ভালো মানের কেবল ব্যবহার করুন
যা করবেন না –
- ঠান্ডায় গাড়ির ভেতরে ফেলে রাখবেন না
- চার্জ অবস্থায় দীর্ঘ সময় ব্যবহার করবেন না
- অতিরিক্ত ঠান্ডা বা গরমে রাখবেন না
৫. শীতে সাধারণ ভুল যেগুলো এড়ানো জরুরি
- ঠান্ডা থেকে এসে ডিভাইসে ঘাম বা পানি লেগে থাকলে ব্যবহার করা
- সস্তা বা নকল চার্জার ব্যবহার করা
- ব্যাটারি পুরো ০% হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা
এই ভুলগুলো ডিভাইসের ব্যাটারি ও সার্কিটের ক্ষতি করতে পারে। সঠিক ব্যবহার ও সামান্য যত্ন নিলেই আপনার ফোন, ল্যাপটপ, রাউটার ও পাওয়ার ব্যাংক থাকবে নিরাপদ এবং দীর্ঘদিন ভালো পারফর্ম করবে।







